1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ভারতীয় হ্যাকারের দখলে দেশের সরকারি-বেসরকারি ২৫ ওয়েবসাইট!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৬৪ বার দেখা হয়েছে

ভারতীয় একদল হ্যাকারের সাইবার আক্রমণে দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁসে হয়েছে বলে জানা গেছে।

 

১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

জানা গেছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।

ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।

আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।

এদিকে দেশের ১৭টি সরকারি ওয়েবসাইটে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হ্যাকিং সংগঠন সাইবার ৭১। সাইবার ৭১ সূত্র জানান, আমরা তাদের আক্রমণের প্রতিবাদে পাল্টা আক্রমণ চালাবো। যদি এরপরেও তারা দুঃসাহস দেখায় তাহলে অফিসিয়ালি সাইবার যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আমরা সাইবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই কাজ করবো। ভারতের মতো আমরাও মরোক্কোর সাইবার স্পেসের মাধ্যমেই এর পালটা জবাব দেবো। যাতে আর কখনও বাংলাদেশ সাইবার স্পেসে নজর দেবার দুঃসাহস না করে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026