1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটে ঐক্যফ্রন্টের নেতারা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ২৩৬ বার দেখা হয়েছে

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটে পৌঁছেছেন ঐক্যফ্রন্টের নেতারা। আজ বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম খান সিলেটে পৌঁছান।

এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ও জেএসডি প্রধান আসম রব দুপুর ১২টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে নেতৃবৃন্দ এখন সোজা হযরত শাহজালাল (রহ.)’র মাজারে যাবেন।

এদিকে আজ বুধবার ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে সমাবেশ করার কথা থাকলেও সমাবেশ না করে কেবল প্রচারণায় অংশ নেবেন।

ঐক্যফ্রন্টের নেতাদের আগমনকে ঘিরে নেতাকর্মীরা ক্ষণে ক্ষণে ধানের শীষ, ধানের শীষ স্লোগানে মুখরিত করছেন হযরত শাহজালাল (র.) মাজার এলাকা।

এদিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণে পুলিশ জাতীয় ঐক্যফ্রন্টের পথসভার মাইক খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চেয়ার- টেবিলও জব্দ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026