1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

চীনে রেকর্ড বৃষ্টিতে ৩০ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশে টাইফুন ডকসুরির প্রভাবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ জন।

গত ২৮ জুলাই চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে টাইফুন ডকসুরি আঘাত হানে। প্রবল বৃষ্টিতে হেবেই প্রদেশ, পার্শ্ববর্তী শহর বেইজিং ও তিয়ানজিং পানিতে তলিয়ে যায়।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ অঞ্চলগুলোতে সর্বমোট ৩০ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে জনবহুল প্রদেশ হেবেই থেকে সরিয়ে নেওয়া হয়েছে ছয় লাখ ২৭ হাজারের মতো মানুষকে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ। পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট।

বিধ্বস্ত হয়েছে বাড়িঘর ও বহু স্থাপনা। প্লাবিত হয়েছে মাইলের পর মাইল কৃষিজমি। ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে নজিরবিহীন বৃষ্টি-বন্যায় গত মাসেই ১৪২ জনের মৃত্যু হয়েছে চীনে।

টাইফুন ডকসুরির প্রভাবে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে অঞ্চলটি। ২০২১ সালেও প্রবল বন্যায় তিন শতাধিক মানুষ মারা যায় চীনে।

সূত্র : সিসিএন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026