1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

হাঁটু পানিতে দাঁড়িয়েই স্লোগান দিচ্ছে বিএনপি নেতা-কর্মীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার দেখা হয়েছে

বিএনপির

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশে নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন।

 

শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিঘ্ন ঘটে।

বৃষ্টির মাঝে পানিতে দাঁড়িয়ে নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
বৃষ্টিতে ভিজেই নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন পল্টনে। বৃষ্টির পানিতে দাঁড়িয়ে স্লোগানে মুখর করে রেখেছেন সমাবেশস্থল।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বৃষ্টিতে পল্টন ও আশপাশের সড়কগুলোর বিভিন্ন স্থানে পানি জমেছে। এখনও বৃষ্টি থেমে নেই। এর মধ্যেই একের পর একটা মিছিল আসছে।

বৃষ্টির পানিতে দাঁড়িয়ে নেতা-কর্মীরা স্লোগানে মুখর করে রেখেছেন সমাবেশস্থল। ছবি: ভিডিও থেকে নেওয়া
সমাবেশ উপলক্ষে কার্যালয়ের সামনের সড়কে চারটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এদিকে ঢাকা ছাড়াও সারাদেশে জেলা ও মহানগের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026