1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

সমাবেশের অনুমতি না পেয়ে যে কর্মসূচি দিল জামায়াত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

আজ ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু আজকের সমাবেশেও অনুমতি না পাওয়ায় আগামী ৬ আগস্ট বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, আজ ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ সমাবেশ হওয়ার কথা ছিল। ডিএমপি কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সে বিষয়ে অবহিত করা হয়। কিন্তু গতকাল বিকেলে ডিএমপি কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশ কর্মসূচিতে অনুমতি দেওয়া হয়নি। এর প্রতিবাদে রবিবার (৬ আগস্ট) সব বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।
কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আ. রহমান মুসা, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, দক্ষিণের নায়েবে অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026