1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

উগান্ডায় নৌকাডুবিতে নিহত ২০

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নৌকাডুবিতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন।

ভিক্টোরিয়া হ্রদে ডুবে যাওয়া এই নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। খবর আল জাজিরার।

পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেসময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় পুলিশ জানিয়েছে, ‘ওভারলোডিং এবং খারাপ আবহাওয়ার জন্য নৌকাডুবির এই ঘটনা ঘটেছে।’

দুর্ঘটনার পর নয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে পুলিশ আরও জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ বলছে, ‘নৌপথে ভ্রমণের সময় সর্বদা লাইফ জ্যাকেট পরিধান করতে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে নৌযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বা পণ্যবোঝাই না করতেও পরামর্শ দিচ্ছি।’

ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার অন্যতম বৃহত্তম হ্রদ। এই হ্রদটি উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার মধ্যে অবস্থিত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026