1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

নির্বাচনী অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা চায় নির্বাচন কমিশন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১১১ বার দেখা হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য মেটা ইনকরপোরেশনের সঙ্গে বৈঠকেও বসবে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মেটার একটি টিম বৈঠক করবে।

বৈঠক করতে মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে আসবে বলে জানা গেছে।

এ প্রতিনিধি দল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায় মূলত সেই বিষয়েই আলোচনা হবে বৈঠকে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ফেসবুকের প্রতিনিধি দল সাক্ষাতের সময় চেয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার বন্ধ করার বিষয়ে আলোচনা হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026