1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

সনদ জালিয়াতি-সম্পদের পাহাড়, গৃহায়ন কর্তৃপক্ষের দেলোয়ার গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

সনদ জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ওয়াছি উদ্দিন বলেন, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ ছিল। সে বিষয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ে শুনানি হয়। তদন্তে প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ফাইল আটকে রাখা, ফাইল গায়েব করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অনিয়ম করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। বিদেশে বাড়ি করার অভিযোগও রয়েছে। তিনি যেন বিদেশে যেতে না পারেন সে বিষয়ে আমরা ইমিগ্রেশনকে চিঠি লিখেছি।

অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমার কোনো বাড়ি নেই, কিছু নেই। অনেকে অনেক কথা বলেন। এসব সত্য নয়। আমার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই।

1
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেলোয়ার গৃহায়ন কর্তৃপক্ষে দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে টাকা দিয়ে কমিটির সদস্যদের ম্যানেজ করতে চেয়েছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026