1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪৮ বার দেখা হয়েছে

মুম্বাইগামী জয়পুর এক্সপ্রেসে এলোপাতাড়ি গুলিতে এএসআইসহ ৪ জন নিহতের ঘটনা ঘটেছে। ওই ট্রেনের এক রেলওয়ে সুরক্ষা বাহিনীর সদস্য (আরপিএফ) গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পালঘর স্টেশনের কাছে এ ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, চেতন সিং নামে আরপিএফের ওই জওয়ান তার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। এএসআই টিকা রামসহ আরও তিনজনকে সে গুলি করে হত্যা করে। চলন্ত ট্রেনে এ সময় বাকি যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্ত আরপিএম সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পশ্চিম রেলওয়ে জানায়, আজ সোমবার সকাল ৫টার দিকে মুম্বাইগামী জয়পুর এক্সপ্রেস পালঘর স্টেশন ছাড়ার পরই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের বি-৫ কামরায় আরপিএফের এক কনস্টেবল তার কাছে থাকা বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন চারজন। এরপর অভিযুক্ত ট্রেন থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, গুলি চালানোর পর দহিসার স্টেশনে ট্রেন থেকে নেমে ঝাঁপ দেন অভিযুক্ত চেতন সিং। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। কী কারণে অভিযুক্ত আরপিএফ কনস্টেবল চেতন সিং এমন হামলা চালাল তা এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026