1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

শরণার্থী শিবিরে সংঘর্ষ: ফাতাহ কমান্ডারসহ নিহত ৬

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

 

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে ফাতাহ আন্দোলনের একজন কমান্ডার ছয়জন নিহত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী অন্য ইসলামপন্থি দলগুলোর মধ্যে আইন আল-হিলওয়েহ ক্যাম্পে সংঘর্ষ শুরু হয়। নিহত ছয়জনের মধ্যে একজন ফাতাহ কমান্ডার রয়েছেন বলে তাদের সংগঠন থেকে নিশ্চিত করা হয়েছে।

গত শনিবার ইসলামপন্থি আল-শাবাব আল-মুসলিম গোষ্ঠীর একজন সদস্য নিহত হলে সহিংসতা শুরু হয় বলে ক্যাম্পের অভ্যন্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এতে গ্রুপের নেতাসহ আরও ছয়জন আহত হন। পরে এই সহিংসতা রোববার সারাদিনই চলতে থাকে এবং ফাতাহ কমান্ডার আশরাফ আল-আরমাউচি ও তার চার সহযোগী নিহত হন।

এদিকে সহিংসতার সময় লেবাননের বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী ।

ইউএন এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফ্যুজিস ইন লেবাননের পরিচালক ডরোথি ক্রাউস বলেছেন, শিবিরে সংস্থার সমস্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমি সব পক্ষকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতিসংঘ প্রাঙ্গণের আইনকে সম্মান করার আহ্বান জানাই।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ১৯৪৮ সালে স্থাপিত অস্থিতিশীল আইন আল-হিলওয়েহ লেবাননের বৃহত্তম শরণার্থী শিবির। এখানে ৬৩ হাজারেরও বেশি নিবন্ধিত শরণার্থী রয়েছে। তবে প্রকৃত জনসংখ্যা আরও বেশি বলে মনে করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026