1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

সিদ্ধান্ত বদলালো আ.লীগ, অনড় বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ফের পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় দলটি। এরপর আওয়ামী লীগও একই স্থানে শান্তি সমাবেশের ঘোষণা দেয়। কিন্তু কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এমন অবস্থায় আওয়ামী লীগ কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বিএনপি এখনও অনড়।

শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখব। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দিবে।

আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার হলেও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে এখনও সিদ্ধান্ত জানা যায়নি।

এদিকে, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান কর্মসূচি থেকে এখনও সরে দাঁড়ায়নি বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল। বিভিন্ন দলের মুখপাত্ররা বলছেন, বিএনপি যদি মাঠে থাকার সিদ্ধান্তে অনড় থাকে তাহলে সব দলই বিএনপির সঙ্গে থাকবে। তবে, কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে বিএনপি ও তাদের সঙ্গীদের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য আসেনি। এ অবস্থায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন অনেকেই।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক শুক্রবার রাতে বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে রাজধানীর প্রবেশপথ আটকালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কাউকে ঢাকার প্রবেশপথ আটকাতে দেওয়া হবে না। যদি কেউ আটকায় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।

ডিএমপি কমিশনারের কথামত শনিবার সকাল থেকেই ঢাকার প্রবেশমুখে সতর্ক পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026