1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

কী হবে ২৭ জুলাই টানটান উত্তেজনা, নাশকতার আশঙ্কা বিএনপির, শক্ত অবস্থানে আইন প্রয়োগকারী সংস্থা, বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা, আওয়ামী লীগ থাকবে রাজপথে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৩১ বার দেখা হয়েছে

আগামীকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার সমাবেশ ঘিরে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ-বিএনপি। রাজপথ দখলে রাখতে দুই দলই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ রকম পরিস্থিতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে জনমনে। অজানা আশঙ্কা এখন সর্বমহলে। সবার কাছে এখন প্রশ্ন, কী ঘটতে যাচ্ছে ২৭ জুলাই।

পুলিশ বলছে, তারাও প্রস্তুত। বিশৃঙ্খলা দেখলেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এমন কঠোর ঘোষণার পরও নাশকতার আশঙ্কা করছে বিএনপি। তবে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ বলছে, যে কোনো মূল্যে রাজপথ দখলে রাখা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে। সাংগঠনিক শক্তির জানান দিচ্ছে প্রধান দুই দল। একই দিনে প্রধান দুটি দলের সমাবেশের জন্য রাজধানী ঢাকা কতটা উপযুক্ত সে বিষয়টি ভাবার দাবি রাখে। সবকিছু ছাপিয়ে তাদের প্রত্যাশা, রাজধানীকে নিরাপদ রাখতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দক্ষ হাতে সবকিছু মোকাবিলা করবে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রীতিমতো যুদ্ধের দামামা বাজতেছে। উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দলের মাঝেই। তাদের এমন আচরণে বোঝা যাচ্ছে, সংঘাত অপরিহার্য। তবে এসব উত্তাপ-উত্তেজনা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করতে পারে। জনগণের স্বার্থে আলাপ-আলোচনার মাধ্যমে এসবের সমাধান করা উচিত। নইলে পরিস্থিতি যেভাবে-যেদিকে অগ্রসর হচ্ছে জীবন-জীবিকা চরম হুমকির মধ্যে পড়বে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026