1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

মহাসমাবেশ পাল্টা সমাবেশ রাজপথ দখলে রাখার তৎপরতা আওয়ামী লীগের তিন সংগঠনের শান্তি সমাবেশের সর্বাত্মক প্রস্তুতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

আগামী বৃহস্পতিবারের শান্তি সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন। এই সমাবেশের মাধ্যমে রাজধানী ঢাকায় আরেকটি বিশাল শোডাউনের মধ্য দিয়ে রাজপথ নিজেদের দখলে রাখতে চায় সরকার সমর্থকরা।
ক্ষমতাসীন দলের তিন সহযোগী সংগঠন– যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এই শান্তি সমাবেশ বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ-পশ্চিম গেটে অনুষ্ঠিত হবে। বিকেলে শান্তি সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকেই রাজপথ নিজেদের দখলে রাখার প্রস্তুতিও চলছে সরকার সমর্থকদের মধ্যে। ওইদিন সকাল ১১টা থেকেই নেতাকর্মী জড়ো হবেন শান্তি সমাবেশস্থলে। এরপর দুপুর ১টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই শান্তি সমাবেশের বিস্তারিত কর্মসূচি তুলে ধরতে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করেছে তিন সহযোগী সংগঠন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিএনপির মহাসমাবেশের দিনটিতে শান্তি সমাবেশের ডাক দেওয়া হলেও শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করা হবে।
গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ থেকে ২৭ জুলাই নয়াপল্টনে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান সরকারবিরোধী আন্দোলনের নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। একই দিন বিএনপির মিত্র অন্য কয়েকটি জোট ও দলও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে পৃথক মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026