1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

চীনে স্কুলের ছাদ ধসে প্রাণহানি ১০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৩৩ বার দেখা হয়েছে

চীনে একটি স্কুল জিমের ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে একজন। স্থানীয় সময় রোববার গভীর রাতে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজনকে মৃত উদ্ধার করা হয়। বাকি ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়।

সিসিটিভির প্রতিবেদনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করছেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।

এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026