1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৯

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১১৬ বার দেখা হয়েছে

গৃহযুদ্ধে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকার দেশ সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার সৈন্যসহ নয়জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাতে সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে আন্তনভ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে সেনাবাহিনীর বিবৃতিতে ‘কারিগরি সমস্যা’র কথা উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী এবং তাদের প্রতিন্দ্বন্দ্বী প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের পরই থেকে পোর্ট সুদান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ক্ষমতায় দ্বন্দ্ব দিয়ে শুরু এ সংঘর্ষের ১০০ দিন পার হয়েছে গত রোববার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এ পর্যন্ত ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। তবে আদিবাসিরা বলছে মৃত্যুর সংখ্যা আরও বেশি।

সুদানে চলমান যুদ্ধে ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৭ লাখ মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশ মিশর, ছাদ ও দক্ষিণ সুদানে পালিয়ে গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026