1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

মহাসমাবেশ পাল্টা সমাবেশ ঘোষণায় সংঘাতের শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

রাজপথ দখলে রাখতে ‘চূড়ান্ত লড়াই’-এর দিকে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। বিরোধীদের মহাসমাবেশের দিন আগামী বৃহস্পতিবার রাজধানীতে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীনরা। দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে জনমনে। আগামী সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে বারবার সমঝোতার তাগিদ দেওয়া হলেও সে পথে হাঁটছে না কেউ। ইতোমধ্যে শোডাউনের জবাবে পাল্টা শোডাউনে দু’জনের প্রাণহানির ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর ও নড়াইলে। এমন পরিস্থিতিতে বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠ গরম হওয়াই স্বাভাবিক। তবে  সহিংসতা কোনোভাবেই কাম্য হতে পারে না।

যদিও পূর্বঘোষিত যুবলীগের এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ ২৪ জুলাই। গতকাল রাতে অবশ্য সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে ‘শান্তি সমাবেশ’ নাম দিয়ে যুবলীগের সঙ্গে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগকেও মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে শনিবার রাজধানীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মহাসমাবেশের ঘোষণা দেন। এরপর গতকাল রোববার দুপুরে যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় কর্মসূচি ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ ২৪ জুলাইয়ের পরিবর্তে বৃহস্পতিবার ধার্য করা হয়। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026