1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক, হজ ব্যবস্থাপনার প্রশংসায় রিয়াদ সালমান শাহ হত্যা মামলার তদন্তে আধুনিক ফরেনসিক সাইকোলজিক্যাল টুলস ব্যবহারের পরামর্শ ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ট্যানারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ: সংসদে স্বাস্থ্যমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান

গোপন বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ২২২ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট জনগণের সাড়া না পেয়ে এখন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে গোপন বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তান দূতাবাসে গোপন বৈঠকে এই ষড়যন্ত্র করেছে’।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাতে চাইলে তা সম্ভব হবে না। দেশের জনগণ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।

তিনি বলেন, আওয়ামী লীগ অনেক আগে থেকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে টিমওয়ার্ক শুরু করেছে। যাদের মনোনয়ন দেওয়া হয়নি তাদের নির্বাচনী কাজে সম্পৃক্ত করা হয়েছে। এতে করে সুফলতাও পাওয়া যাচ্ছে। দলের বাইরে বিদ্রোহী তৎপরতা থাকবে না, যা আমাদের বিজয়কে ত্বরান্বিত করবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026