1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

দুপুরে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ,’ বিকেলে যুবলীগের বিক্ষোভ মিছিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল -এ তিন সংগঠনের উদ্যোগে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে এ সমাবেশ।

 

তবে আজ ঢাকায় আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি না খাকলেও যুবলীগ বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবে। আর নোয়াখালী জেলা আওয়ামী লীগ সেখানকার জেলা স্কুলমাঠে ‘উন্নয়ন ও শান্তি সমাবেশ’ করবে।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের নির্ধারিত স্থানে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ হয়ে গেছে। দুপুরে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানা গেছে। তারুণ্যের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তারুণ্যে সমাবেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি

জানা যায়, সমাবেশে চাকরিবঞ্চিত, গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্য, ভোট না দিতে না পারা তরুণ-তরুণীসহ এই সরকারের আমলে চাকরিচ্যুত কয়েকজনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশ থেকে বিএনপি মহাসচিব চূড়ান্ত আন্দোলনের বার্তা দেবেন।

তারুণ্যের সমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। শুক্রবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এতে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সমাবেশকে কেন্দ্র করে ঢাকা তরুণদের নগরীতে পরিণত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026