1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১১৯ বার দেখা হয়েছে

শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২০ জুলাই) যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দীন টুকু ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুখের সঙ্গে দেখা করার পর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ জুলাই তারুণ্যের সমাবেশ করার জন্য ডিএমপির পক্ষ থেকে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।

সুলতান সালাহউদ্দিন বলেন, দেশ বাঁচাতে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচি ‘তারুণ্যের সমাবেশ’ সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরগুলোর মতো রাজধানীতেও প্রশাসন সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধিদল গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয় থেকে ডিএমপি কমিশনারের অফিসে যান।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026