1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

রাষ্ট্রদূতরা নিজেদের এ দেশের সম্রাট মনে করেন : পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৯৬ বার দেখা হয়েছে

পৃথিবীর কোথাও অ্যাক্টিভিস্ট রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে বেড়ান না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিদেশিদের মন্তব্য গণমাধ্যম অতিপ্রচার করার কারণে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান। তারা নিজেদের এ দেশের সম্রাট মনে করেন।

আজ শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতে আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেল। এটা নিয়ে একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করল, সঙ্গে সঙ্গেই চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য এ বছর পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026