1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু, প্রধানমন্ত্রী উপস্থিত হজযাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি পদক্ষেপ গ্রহণ পেট্রোল সংকটে দেশের বিভিন্ন এলাকায় যানজট জ্বালানি তেল ক্রয়ে অ্যাপ চালুর পরিকল্পনা, সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নজর ফেসবুক পোস্টের অভিযোগে আটক নারী কর্মীর জামিন মঞ্জুর ভারত সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সরবরাহে আংশিক ঘাটতি, তবে সংকট তীব্র নয়: উপদেষ্টা

কৃষিমন্ত্রীর হাতে ‘এক দফার’ প্রচারপত্র দিলেন বিএনপির নেতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১১৫ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি, ঢাকা

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি–সম্পর্কিত প্রচারপত্র কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের হাতে দিলেন বিএনপি নেতা ফজলুল হক মিলন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সার্কিট হাউস মসজিদে মুসল্লিদের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। মসজিদ থেকে বের হওয়ার সময় মন্ত্রীর হাতে একটি প্রচারপত্র এগিয়ে দেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক। এ সময় মন্ত্রী প্রচারপত্রটি সহাস্যে গ্রহণ করেন।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালে নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে প্রচারপত্র বিলির কর্মসূচি নিয়েছিল বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির নেতারা ঢাকার বিভিন্ন মসজিদে নামাজ শেষে মুসল্লিদের কাছে এক দফার প্রচারপত্র বিলি করেন।

বিএনপির সূত্র জানায়, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন জামে মসজিদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোহাম্মদপুর এলাকায়, উত্তরে বিএনপির সদস্যসচিব আমিনুল হক মিরপুরের রূপনগর এলাকায়, ফজলুল হক মিলন সার্কিট হাউস মসজিদে প্রচারপত্র বিলি করেন।

বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে আমরা লিফলেট বিতরণ করেছি। এ সময় কৃষিমন্ত্রী নামাজ পড়ে বের হলে তাঁর হাতেও লিফলেট দিয়েছি। শুধু মন্ত্রী নন, এই মসজিদের মুসল্লি ড. কামাল হোসেনসহ অন্য মুসল্লিদের মধ্যেও আমরা এক দফার লিফলেট (প্রচারপত্র) বিতরণ করেছি।’

এক পৃষ্ঠার এই প্রচারপত্রে বিএনপিসহ সমমনা দলগুলোর এক দফার আন্দোলন সফল করতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানানো হয়। তাতে বলা হয়, ‘সর্বগ্রাসী দুর্নীতি আর ভয়াল জঙ্গলের রাজত্ব থেকে দেশ ও মানুষকে বাঁচাতে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে।

‘শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে সারা দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ’ শিরোনামে বিএনপির প্রচারপত্রে বলা হয়, ‘আসুন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের নোংরা চাতুরীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026