1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

নারী ফুটবল বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে গোলাগুলি, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩২ বার দেখা হয়েছে

নিউজিল্যান্ডের অকল্যান্ডে নারী ফুটবল বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে শহরের কেন্দ্রস্থলে গোলাগুলিতে বন্দুকধারীসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি নিহত ও আহতদের স্বজন-বন্ধুদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, ‘আমাদের তদন্ত দল গুলির কারণ খুঁজে বের করতে কাজ করছে।’

তিনি আরও বলেন, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ঘটনা ঘটার সময় ফোন পেয়ে প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানান তিনি।

এ ঘটনাকে তিনি ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’ হিসেবে মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অকল্যান্ডের কেন্দ্রস্থলে গোলাগুলির ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেছেন, মনে হচ্ছে এটি কোনো সন্ত্রাসী ঘটনা নয়।

 

আজ শুরু হতে যাওয়া নারী ফুটবল বিশ্বকাপের খেলাগুলো ঠিক মতো চলবে বলেও জানান তিনি।

অকল্যান্ডের মেয়র উয়ানে ব্রাউন বলেন, ফিফার সব কর্মকর্তা ও খেলোয়াড়রা নিরাপদে আছেন।

টুইটার বার্তায় তিনি বলেন, ‘এমন সুন্দর দেশে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে বলে আমি মনে করতে পারি না। আজ সকালে যা ঘটেছে তা মর্মান্তিক। সবার জন্য বেদনার। এমন ঘটনার সঙ্গে আমরা পরিচিত নই।’

এ ঘটনায় ফিফা ‘গভীর শোক’ প্রকাশ করেছে। ফিফার বার্তায় বলা হয়, অনুষ্ঠানে অংশ নেওয়া দলগুলো ঘটনাস্থলের কাছেই ছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026