1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

আজ ঢাকায় শোক র‍্যালি করবে বিএনপি।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩৪ বার দেখা হয়েছে

সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচিতে হামলায় দলীয় এক কর্মী নিহতের ঘটনায় ঢাকায় শোক র‌্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে।

বুধবার (১৯ জুলাই) বিকালে যাত্রাবাড়ী চৌরাস্তার মোড়ে পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার সকাল ১১টার পর আব্দুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

মির্জা আব্বাস বলেন, ‘মঙ্গলবার দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় যে কর্মী নিহত হয়েছেন, এর হিসাব দিতে হবে। গত ১৫ বছরে যে সব হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে।’

তিনি বলেন, দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। ‘যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা সরকারের দালাল হিসেবে চিহ্নিত হবে।

তাদের বিচার হবে এই দেশের মাটিতে।’
সমাপ্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। এ সময় আরো ছিলেন– বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনউকউল ইসলাম শ্রাবণ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস প্রমুখ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026