1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিক মাইলফলক: জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত, সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রাজধানীর লেক ও জলাধার উন্নয়নে কাজ করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সফল সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও পুত্রের একই দিনে জন্মদিন: ৪২ বছরে পদার্পণ করলেন অভিনেতা অপূর্ব বাংলাদেশ-চীন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব সম্প্রসারণে ঐকমত্য রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৩ জন গ্রেপ্তার ৬৮ হাজারেরও বেশি হাজি দেশে ফিরেছেন, চলতি বছর মৃত্যু ৫৫ জনের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের আইআরজিসির পাল্টা হামলা আইসিসির কাছে অর্থায়ন ও ক্রিকেটীয় সুবিধা স্থগিতের আবেদন সাবেক বিসিবি সভাপতির

ফ্রান্সে দাঙ্গার ঘটনায় ৭০০ জনের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩৯ বার দেখা হয়েছে

ফ্রান্সে গত মাসে ছড়িয়ে পড়া দাঙ্গার ঘটনায় ৭০০ জনের বেশি মানুষকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দেশটির বিচারবিষয়ক মন্ত্রী এরিক দিপোঁ-মোরেত্তি এ তথ্য জানিয়েছেন।

দাঙ্গার ঘটনায় এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৮টি রায় দেওয়া হয়েছে। এসব রায়ে ৯৫ শতাংশ আসামি ভাঙচুর, চুরি, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মতো ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন।

ইতিমধ্যে প্রায় ৬০০ জনকে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে এরিক বলেন, কারাবিধি মতে যাঁরা ছোট অপরাধে যুক্ত, তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে। এমন অবস্থায় সাধারণত সংশ্লিষ্ট অপরাধীদের গতিবিধি নজরে রাখতে একটি ইলেকট্রনিক ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, জাতীয় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে এমন ব্যবস্থা নেওয়া জরুরি ছিল।

এরিক এই ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর সাজা দিতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এ বিচারকাজ চালাতে সাপ্তাহিক বন্ধের দিনেও আদালত চালু রাখার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

ফরাসিরা কেন বারবার প্রতিবাদ করে?

নহেল গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২৯ জুন ২০২৩

তবে দ্রুত সময়ের মধ্যে এ ধরনের ঘটনার বিচারকাজ শেষ করায় উদ্বেগ জানিয়েছেন অনেকে। তাঁদের মতে, তাড়াহুড়ো করে বিচারকাজ শেষ করায় প্রথমবারের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া ব্যক্তিরাও কঠিন শাস্তির মুখোমুখি হতে পারেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩ হাজার ৭০০ জনের বেশির গড় বয়স ১৭ বছর। অপ্রাপ্তবয়স্ক হিসেবে তাদের বিচারকাজ চলছে শিশু আদালতে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানাঁ বলেন, গ্রেপ্তার কিশোরদের ৬০ শতাংশের পূর্ববর্তী কোনো অপরাধের তথ্য নেই।

আরও পড়ুন

প্যারিসে বিক্ষোভে নিষেধাজ্ঞা আদালতের

পুলিশের গুলিতে কিশোর নাহেলের মৃত্যুর পর এক সপ্তাহজুড়ে প্যারিসসহ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা চলে

গত ২৭ জুন রাজধানী প্যারিসের নতেঁ শহরের একটি তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হয় আলজেরিয়ান বংশোদ্ভূত কিশোর নাহেল এম। ওই ঘটনায় ছড়িয়ে পড়া চার রাতের দাঙ্গা সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ এলিট পুলিশ ও সাঁজোয়া যানসহ নিরাপত্তা বাহিনীর প্রায় ৪৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল। প্রসঙ্গত, ২০০৫ সালের পর এটি ছিল ফ্রান্সে কোনো বড় নগর সহিংসতার ঘটনা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026