1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা চাঁদ অভিযানে যুক্ত আর্টেমিস মিশন সম্পন্ন করেছে মার্কিন নভোচারীরা ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু, প্রধানমন্ত্রী উপস্থিত হজযাত্রীদের জন্য নিরাপদ যাতায়াত ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি পদক্ষেপ গ্রহণ পেট্রোল সংকটে দেশের বিভিন্ন এলাকায় যানজট জ্বালানি তেল ক্রয়ে অ্যাপ চালুর পরিকল্পনা, সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের নজর ফেসবুক পোস্টের অভিযোগে আটক নারী কর্মীর জামিন মঞ্জুর ভারত সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি সরবরাহে আংশিক ঘাটতি, তবে সংকট তীব্র নয়: উপদেষ্টা

আজ ঢাকার যেসব সড়ক দিয়ে যাবে আওয়ামী লীগের শোভাযাত্রা ও বিএনপির পদযাত্রা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৯৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধিঢাকা

আজ বুধবারও রাজধানী ঢাকায় ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপিসহ সমমনা দল ও জোট ঢাকায় পদযাত্রা করবে।

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে পদযাত্রা শুরুর আগে সমাবেশ করবে দলটি। সমাবেশ শেষে পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

আবদুল্লাহপুরে বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশ বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপি গতকাল মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা করেছে।

আজও রাজধানীতে কর্মসূচি রয়েছে বিএনপির সমমনা দল ও জোটগুলোর। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ কর্মসূচি পালন করবে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব সামনে। ১২–দলীয় জোট বিকেল চারটায় পদযাত্রা করবে কমলাপুর স্টেডিয়াম থেকে। জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রা দুপুর ১২টায় কমলাপুর স্টেডিয়াম সামনে থেকে। গণফোরাম (মন্টু–সুব্রত–সাইয়িদ) ও পিপলস পার্টি বেলা তিনটায় মতিঝিল নটর ডেম কলেজ এলাকা থেকে পদযাত্রা করবে। এলডিপির পদযাত্রা বেলা তিনটায় কারওয়ান বাজারের এফডিসি–সংলগ্ন দলীয় অফিস সামনে থেকে। লেবার পার্টির পদযাত্রা পুরানা পল্টনের কস্তুরী গলি থেকে বেলা ১১টায়। বাংলাদেশ সাধারণ ছাত্র গণ অধিকার সংরক্ষণ পরিষদের পদযাত্রা বিকেল চারটায় শাহবাগ থেকে। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের কর্মসূচি পুরানা পল্টন মোড় থেকে বেলা ১১টায়।

আরও পড়ুন
সংবিধানের বাইরে একচুলও যাবে না আওয়ামী লীগ
শোভাযাত্রায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে

আওয়ামী লীগ
আজ আওয়ামী লীগের শোভাযাত্রা হবে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত। বেলা তিনটায় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ কর্মসূচির আয়োজক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026