1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর বিদেশে দেড় বছর আটকা স্বামীর মরদেহ, অপেক্ষা ফুরোয় না মুন্নির সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশর একাদশে ৪ বদল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

২২ কলেজে ১০ তলা ভবন লিফট স্থাপন হয় না, তাই ভবনগুলো কাজে লাগে না প্রকল্পের শুরু ২০১০ সালে। দফায় দফায় মেয়াদ বাড়লেও কাজ শেষ হয়নি।

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২২৩ বার দেখা হয়েছে

ঢাকা কলেজে ১০ তলাবিশিষ্ট একটি একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে দেড় বছর আগে। কিন্তু লিফট স্থাপন না করায় এখনো ভবনটির ওপরের তলাগুলো ব্যবহার করা যাচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, লিফট লাগানোর জায়গায়টি অস্থায়ী দেয়াল করে বন্ধ করে রাখা হয়েছে। একই চিত্র দেখা গিয়েছিল আট মাস আগেও।

তখনো ভবনটির ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত বেশির ভাগ শ্রেণিকক্ষই অব্যবহৃত পড়ে ছিল। কলেজটির একজন শিক্ষক বললেন, আট মাস আগের সেই চিত্র এখনো বদলায়নি। লিফট লাগানো হবে হবে করেই মাসের পর মাস চলে যাচ্ছে।

শুধু ঢাকা কলেজেই নয়, দেশের ২২ কলেজে নির্মিত বহুতল ভবনগুলোতে লিফট স্থাপন না করায় সেগুলো পুরোপুরি কাজে আসছে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জেলা সদরে অবস্থিত সরকারি পোস্টগ্র্যাজুয়েট কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের’ আওতায় এই ভবনগুলো করা হয়।

মাউশির শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, এই প্রকল্প নিয়ে তাঁরা বেকায়দায় আছেন। লিফট স্থাপন করতে দেরি হওয়ায় সমস্যা হচ্ছে।

প্রকল্পটি মাউশির অধীনে হলেও অবকাঠামোগত কাজটি করে দিচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। মাউশি ও প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার অভিযোগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গাফিলতির কারণে প্রকল্পের কাজ ঠিকমতো শেষ করা যাচ্ছে না।

অবশ্য প্রকল্পের পরিচালক অধ্যাপক মুহম্মদ নাসির উদ্দিন ৪ জুলাই প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে লিফট কেনা হয়েছে এবং কিছু লিফট চলে এসেছে। কয়েক মাসের মধ্যেই এই সমস্যা কেটে যাবে। তাঁর দাবি, সার্বিকভাবে প্রকল্পের অগ্রগতি ভালো।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026