1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

কোনো ব্যক্তির তথ্য ফাঁসে দিয়ে সাইবার অপরাধ সংঘটিত করা সম্ভব তথ্য ফাঁসে ভয়াবহ ঝুঁকি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে
সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নাগরিক তথ্য ফাঁস হওয়ার প্রেক্ষাপটে ভয়াবহ ঝুঁকির শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় বা অন্যের হাতে চলে যাওয়ায় জনমনেও দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় সামাজিক ও আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হতে পারেন নাগরিকরা। অন্যদিকে সরকারি সাইট থেকে নাগরিকের তথ্য ফাঁসের বিষয়টি জানাজানির পর নড়েচড়ে বসতে শুরু করেছেন সরকারের সংশ্লিষ্টরাও। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুুজ্জামান খান কামাল এ ঘটনায় তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এ ছাড়া আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও সরকারি একটি প্রতিষ্ঠানের অবহেলা ও দুর্বলতাকে ইঙ্গিত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান। যদিও নাগরিকদের এসব ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভারে সংরক্ষিত থাকে বলে জানা গেছে।

মূলত সেখান থেকে ১৭১টি প্রতিষ্ঠান সেবা নিয়ে থাকে। ইসি বলছে, নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার থেকে কোনো তথ্য কোথাও যায়নি। তারপরও পার্টনারদের সাইট অডিট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) একেএম হুমায়ুন কবীর। এ ছাড়া কোথা থেকে কে এসব তথ্য ফাঁস করা হয়েছে সেটিও শনাক্ত করতে র‌্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করছে বলেও জানিয়েছেন বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে দেশের লাখ লাখ নাগরিকের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও জাতীয় পরিচিতি নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর প্রকাশ করে যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ। আর এই খবরের পরেই নড়েচড়ে উঠেছে সরকার ও দেশের নাগরিকরা। সবার মধ্যে সাইবার নিরাপত্তা শঙ্কা বিরাজ করছে। এ পরিস্থিতিতে ব্যক্তিগত তথ্য ফাঁসের কারণে নাগরিকরা কতটা ঝুঁকিতে পড়তে পারেন এমন প্রসঙ্গে বেশ কয়েকজন সাইবার বিশেষজ্ঞের সঙ্গে কথা হয় সময়ের আলোর।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026