1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ব্যক্তিগত তথ্য ফাঁস সরকারি ওয়েবসাইটটির ‘ন্যূনতম’ সুরক্ষা ছিল না

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

সরকারের যে ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের তথ্য ফাঁস হয়েছে, সেটির ‘ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা’ ছিল না। ওয়েবসাইটে দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্যগুলো ছিল অরক্ষিত। সেখানে যে কেউ প্রবেশ করতে পারতেন।

প্রশ্ন উঠেছে, সরকারি সাইটগুলো কতটা নিরাপদ এবং নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কি না, তা দেখভালের দায়িত্ব কার।

ওয়েবসাইটের দুর্বলতায় তথ্য ফাঁস হওয়ার বিষয়টি গতকাল রোববার এক অনুষ্ঠানে জানান তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। তিনি বলেন, এখানে দায় এড়ানোর সুযোগ নেই।

অবশ্য ‘দায়’ যাঁদের, সেই সংস্থার কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথাই বলছেন না। আইসিটি বিভাগ সূত্র জানিয়েছে, ওয়েবসাইটটি পরিচালনাকারী কর্তৃপক্ষ তথ্য সুরক্ষিত করতে কাজ করছে। তারা ‘এপিআই—অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (অন্য কোনো সার্ভার বা অ্যাপ্লিকেশনের সঙ্গে যোগাযোগ)’ বন্ধ রেখেছে।

আরও পড়ুন

ফাঁস হয়েছে দেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য

ফাঁস হয়েছে দেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। দক্ষিণ আফ্রিকাভিত্তিক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মারকোপোলোস এসব তথ্য ফাঁসের বিষয়গুলো দেখতে পান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026