1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বিয়ে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮
  • ২৪১ বার দেখা হয়েছে

প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস
রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে ১ ডিসেম্বর খ্রিষ্টান রীতিতে ও ২ ডিসেম্বর হিন্দুমতে রাজকীয় বিয়ে করেছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাস। এরপর দিল্লিতে তাজ প্যালেস হোটেলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হয়ে গেল তাঁদের প্রথম রিসেপশন অনুষ্ঠান। এই নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে সেখানে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবদম্পতিকে উপহার হিসেবে দিয়েছেন দুটি লাল গোলাপ। তিনি নবদম্পতির সঙ্গে কিছু সময় কাটিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া এবং নিক জোনাসের বাবা পল কেভিন জোনাস আর মা ডেনিস মিলার জোনাসের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

বিয়ের পর নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া
বিয়ের পর নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া
এরপর রিসেপশন অনুষ্ঠান হবে মুম্বাইয়ে। কিন্তু বিয়ের পর প্রিয়াঙ্কা চোপড়ার কাছ থেকে কিছু শোনার জন্য অপেক্ষা করেছিল ভারতের সংবাদমাধ্যমগুলো। জানা গেছে, বিয়ের পর সংবাদমাধ্যমের কাছে প্রথম মুখ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

দিল্লিতে সংবাদ সংস্থা আইএএনএসকে বিয়ে নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘সুখের যদি ১ থেকে ১০ মানের কোনো স্কেল হয়, তাহলে আমি এখন আছি বারোতে!’ আর নিক জোনাস বলেন, ‘আমি ভারতীয় বিয়ের একজন ফ্যান!’ বিয়ের নানা উৎসব নিয়ে প্রিয়াঙ্কা বললেন, ‘সবকিছুই ছিল খুব আনন্দের। এখানে ক্লান্তির কোনো জায়গা নেই। প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করেছি।’

মেহেদি অনুষ্ঠানে দারুণ আনন্দ করেছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া
মেহেদি অনুষ্ঠানে দারুণ আনন্দ করেছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া
এদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ছবি প্রথম প্রকাশ করেছে পিপল ম্যাগাজিন।
সংগীত অনুষ্ঠানে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া
সংগীত অনুষ্ঠানে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026