1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আর্থিক লেনদেনের তথ্য চুরি করে ৪ অ্যাপ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে

আর্থিক প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সংরক্ষণ করা ও অর্থ লেনদেন করার তথ্য চুরি করতে অ্যাপের মাধ্যমে ফোনে ‘অ্যানাতসা’ ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে একদল সাইবার অপরাধী। সংগ্রহ করা তথ্য কাজে লাগিয়ে গোপনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির অভিযোগ উঠেছে।

 

অ্যানাতসা ম্যালওয়্যারযুক্ত চারটি অ্যাপ হলো ‘পিডিএফ রিডার-এডিট অ্যান্ড ভিউ পিডিএফ’, ‘পিডিএফ রিডার অ্যান্ড এডিটর’, ‘অল ডকুমেন্ট রিডার অ্যান্ড এডিটর’ ও ‘অল ডকুমেন্ট রিডার অ্যান্ড ভিউআর’। ইতোমধ্যেই গুগল চারটি অ্যাপ প্লে স্টোর থেকে মুছে ফেলেছে। তবে বিভিন্ন ওয়েব লিঙ্ক ও অ্যাডে ক্লিক করার মাধ্যমে অ্যাপগুলো ইন্সটল হচ্ছে বলে জানায় কয়েকজন ভুক্তভুগী।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘থ্রেটফেব্রিক’ এ চারটি অ্যাপের বিষয় প্রকাশ্যে আনে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সংরক্ষণ করা ও অর্থ লেনদেন করার তথ্য চুরি করতে অ্যাপের মাধ্যমে ফোনে ‘অ্যানাতসা’ ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছে একদল সাইবার অপরাধী। সংগ্রহ করা তথ্য কাজে লাগিয়ে গোপনে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করছে তারা।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, রূপ বদলে ফেলে নতুন কোনো অ্যাপের মাধ্যমে আবার ব্যবহারকারীদের ফোনে প্রবেশ করতে পারে ম্যালওয়্যারটি। আর তাই ম্যালওয়্যারটি থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগেই অ্যাপ নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। জানতে হবে অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতাও। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026