1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উত্তেজনা তুঙ্গে মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ২৮ মামলার আসামি মাদক কারবারি লালন গ্রেফতার, পাঠানো হলো কারাগারে পুলিশ প্রশাসনে বড় রদবদল: অতিরিক্ত আইজিসহ ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত তিস্তাসহ দেশের চার প্রধান নদীর পানি সতর্কসীমায়, রংপুর ও সিলেট বিভাগে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ, শিরোপার দৌড়ে এগিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ জন নিহত হালান্ডকে রুখতে মরিয়া আইভরি কোস্ট, লড়াইয়ের প্রস্তুতি নরওয়েরও

সংসদে অর্থ বিল-২০২৩ পাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৯৩ বার দেখা হয়েছে

প্রত্যেক টিআইএন ধারীর জন্য ২০০০ টাকা বাধ্যতামূলক আয়কর রিটার্ন দেয়ার বিধান বাতিল করে জাতীয় সংসদে আজ কয়েকটি সংশোধনীসহ স্থিরিকৃত আকারে অর্থ বিল-২০২৩ পাস হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে এই বিল আনা হয়।
বিলে ২০২৩ সালের ১ জুলাই থেকে শুরু অর্থ বছরের জন্য আর্থিক বিধান, বিদ্যমান কতিপয় আইন সংশোধনসহ কর প্রস্তাবসমূহ অনুমোদন করা হয়েছে।
অর্থ বিলে বল পয়েন্ট কলম তৈরিতে প্রস্তাবিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ থেকে ৫.০ শতাংশ বাদ দেয়া হয়েছে।
বিল পাসের প্রক্রিয়ায় জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবের ওপর সরকারি দলের শহীদুজ্জামান সরকার, সেলিম আলতাফ জর্জ, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, শামীম হায়দার পাটোয়ারী, মুজিবুল হক, মো. রুস্তম আলী ফরাজী, রওশন আরা মান্নান, কাজী ফিরোজ রশীদ এবং গণফোরামের মোকাব্বির খান আলোচনায় অংশ নেন।
অর্থমন্ত্রী অর্থ বিলের ওপর আনীত সংশোধনী তালিকা নম্বর- ২ এবং ২(ক) এর কয়েকটি প্রস্তাব গ্রহণ করেন। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026