1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

হালান্ডকে রুখতে মরিয়া আইভরি কোস্ট, লড়াইয়ের প্রস্তুতি নরওয়েরও

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর নকআউট পর্বের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডালাসে মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে ও আইভরি কোস্ট। কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড। তবে তাকে থামানোর পাশাপাশি নিজেদের আক্রমণভাগের শক্তি প্রদর্শনের মাধ্যমে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে আইভরি কোস্ট। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরে নরওয়ের এই নকআউট পর্বে পা রাখা এবং আইভরি কোস্টের ভারসাম্যপূর্ণ দলগত পারফরম্যান্স ম্যাচটিতে বাড়তি উত্তেজনা যোগ করেছে।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচ খেলেই চার গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন নরওয়ের এরলিং হালান্ড। উদ্বোধনী ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখেন তিনি। এরপর সেনেগালের বিপক্ষেও গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই দলের জন্য শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেন। নকআউট পর্বের কথা মাথায় রেখে এবং খেলোয়াড়দের ক্লান্তি দূর করতে ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হালান্ডসহ প্রথম একাদশের ১০ জন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন।

আইভরি কোস্টের কোচ এমের্স ফায়ে প্রতিপক্ষ শিবিরের সবচেয়ে বড় শক্তির জায়গাটি চিহ্নিত করে রক্ষণভাগকে বিশেষভাবে সাজাচ্ছেন। হালান্ডকে গোলের সুযোগ থেকে বঞ্চিত করতে এবং বল সরবরাহ বন্ধ রাখতে ২২ বছর বয়সী উদীয়মান ডিফেন্ডার ওসমান দিয়োমান্দেকে মূল দায়িত্ব দেওয়া হতে পারে। ইউরোপীয় ক্লাব ফুটবলে নজর কাড়া এই ডিফেন্ডারের ওপর আইভরি কোস্টের রক্ষণভাগ সামলানোর বড় ভার থাকবে। তবে শুধু রক্ষণাত্মক কৌশল নয়, সমানতালে আক্রমণ চালিয়ে নরওয়েকে চাপে রাখার কৌশল অবলম্বন করছে আফ্রিকান পরাশক্তিরা।

আইভরি কোস্টের আক্রমণভাগেও রয়েছে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের দারুণ সমন্বয়। তরুণ ফরোয়ার্ড ইয়ান দিয়োমান্দে যেমন ছন্দে আছেন, তেমনি অভিজ্ঞ নিকোলা পেপেও নিজের সেরা ফর্ম ফিরে পেয়েছেন। কুরাসাওয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে পেপের জোড়া গোল দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া ফরাসি বংশোদ্ভূত ফরোয়ার্ড আঁজে-ইওয়ান বনি বিশ্বকাপের ঠিক আগে আইভরি কোস্টের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায় দলের গভীরতা আরও বৃদ্ধি পেয়েছে। দলটিতে গোল করার জন্য একক কোনো খেলোয়াড়ের ওপর নির্ভর করতে হয় না, যা তাদের অন্যতম বড় শক্তির জায়গা।

অন্যদিকে, নরওয়ে শিবিরও ডালাসের কন্ডিশন ও ম্যাচের কৌশল নিয়ে সম্পূর্ণ প্রস্তুত। যুক্তরাষ্ট্রের ডালাসে দিনের বেলা ম্যাচ অনুষ্ঠিত হলেও ভেন্যুটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় গরম কিংবা আবহাওয়া নিয়ে কোনো উদ্বেগের কারণ দেখছেন না নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন। সেনেগালের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর ফুটবলারদের শারীরিক ক্লান্তি দূর করতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে যে রোটেশন পলিসি ব্যবহার করা হয়েছিল, তা নকআউটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে নরওয়েজিয়ান টিম ম্যানেজমেন্ট। একদিকে হালান্ডের একক নৈপুণ্য এবং অন্যদিকে আইভরি কোস্টের সুসংহত আক্রমণ ও রক্ষণভাগের এই দ্বৈরথটি টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচে পরিণত হতে যাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026