1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উত্তেজনা তুঙ্গে মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ২৮ মামলার আসামি মাদক কারবারি লালন গ্রেফতার, পাঠানো হলো কারাগারে পুলিশ প্রশাসনে বড় রদবদল: অতিরিক্ত আইজিসহ ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত তিস্তাসহ দেশের চার প্রধান নদীর পানি সতর্কসীমায়, রংপুর ও সিলেট বিভাগে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ, শিরোপার দৌড়ে এগিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ জন নিহত হালান্ডকে রুখতে মরিয়া আইভরি কোস্ট, লড়াইয়ের প্রস্তুতি নরওয়েরও

পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯৫ বার দেখা হয়েছে

সংকট কাটিয়ে ২০ দিন পর রোববার থেকে আবারও শুরু হচ্ছে পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।

সকালে এ বিদ্যুৎকেন্দ্রটির বয়লারের কার্যক্রম শুরু হয়। সকাল থেকে চুল্লি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিকেল ৪টায় টারবাইনে কয়লা ভরা শেষ হবে। তখন একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াটের) বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে।

বিষয়টি জানিয়েছেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব।

এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ কয়লা নিয়ে পায়রা বন্দরে এসে পৌঁছায়।

ওই দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে আসে। এরপর আসছে আরও কিছু জাহাজ। চুক্তি অনুসারে প্রায় আট লাখ টন কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026