1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে বিএনপির নতুন কৌশল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বিএনপি নেতাকর্মীদের। মিথ্যা মামলা, বাসায় গিয়ে হয়রানি, মুঠোফোনের ব্যক্তিগত আলাপে নজরদারিসহ এমন সব অভিযোগ দীর্ঘদিনের।

এ অবস্থায় হয়রানি এড়াতে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিনব কৌশল অবলম্বন করছেন দলটির নেতাকর্মীরা। ব্যবহার করছেন সবসময় বহনযোগ্য পকেট রাউটার এবং বিদেশি ফোন নম্বর।

কেবল বিএনপি নয়, বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও একই কৌশল অবলম্বন করছেন। এতে করে ডিজিটাল মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব সহজেই তাদের অবস্থান শনাক্ত এবং মুঠোফোনের কথোপকথনে নজরদারি করতে পারছেন না।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা মহানগরের ১১টি থানা এলাকার পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।

বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের ৩০ জন নেতার হোয়াটসঅ্যাপ নম্বর বিশ্লেষণ করে যুগান্তর। সেখানে দেখা যায়, এদের ২৪ জনেরই বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। একইসঙ্গে তাদের কয়েকজনের দেশের কোম্পানির ফোন নম্বরও আছে।

তবে বিদেশি নম্বরগুলো তারা দলীয় কাজে ব্যবহার করছেন। কারণ দেশীয় নম্বর বা এর মাধ্যমে হোয়াটসঅ্যাপসহ এ ধরনের অ্যাপগুলোর ব্যবহার তারা নিরাপদ মনে করছেন না। দলটির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কেবল কেন্দ্রেই নয়, তৃণমূলের নেতাকর্মীরাও এখন এই প্রযুক্তি ব্যবহার করছেন।

যদি কোনো নেতা দেশের বাইরেও যান তাহলেও এই নম্বরগুলোতে অনলাইনে তারা সক্রিয় থাকছেন। ফলে অনেক সময় নেতাকর্মীরাও বুঝতে পারছেন না অপর প্রান্তে থাকা ব্যক্তি কোথায় অবস্থান করছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com