1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উত্তেজনা তুঙ্গে মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ২৮ মামলার আসামি মাদক কারবারি লালন গ্রেফতার, পাঠানো হলো কারাগারে পুলিশ প্রশাসনে বড় রদবদল: অতিরিক্ত আইজিসহ ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত তিস্তাসহ দেশের চার প্রধান নদীর পানি সতর্কসীমায়, রংপুর ও সিলেট বিভাগে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ, শিরোপার দৌড়ে এগিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ জন নিহত হালান্ডকে রুখতে মরিয়া আইভরি কোস্ট, লড়াইয়ের প্রস্তুতি নরওয়েরও

যোগাযোগ বেড়েছে গ্রাম-শহরের ♦ পদ্মা সেতুর বছরপূর্তি আজ ♦ চলেছে ৫৬ লাখ ৫৪ হাজার ২০৮ যানবাহন ♦ ৭৭৯ কোটি ৮৭ হাজার টাকা টোল ♦ সুদিন ব্যবসা-বাণিজ্যে ♦ বদলেছে দক্ষিণাঞ্চলের অর্থনীতি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১০৫ বার দেখা হয়েছে

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১ জেলার রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের জন্য বাধা ছিল পদ্মা সেতু। দেশ-বিদেশি নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৫ জুন উদ্বোধন করেন স্বপ্নের পদ্মা সেতুর। সে হিসেবে আজ পদ্মা সেতুর উদ্বোধনের প্রথম বছর পূর্তি।

গত এক বছরে পদ্মা সেতুর কারণে পাল্টে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দৃশ্যপট। অর্থনৈতিক,  সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসা-বাণিজ্য, শিল্পপ্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ এ অঞ্চলের মানুষের জীবন-যাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। সবচেয়ে বড় সুবিধা গ্রামের সঙ্গে যোগাযোগ বেড়েছে শহরের। রাস্তাঘাটের বৈপ্লবিক পরিবর্তন হওয়ায় রাজধানী ঢাকাসহ এ অঞ্চলের জেলা শহরের সঙ্গে গ্রামের যোগাযোগ বেড়েছে। এর ফলে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকারভোগী হচ্ছেন। কৃষক, জেলে, খামারি, উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য খুব দ্রুত সময়ে ঢাকাসহ অনেক জেলায় পৌঁছাতে পারছেন কম সময়ে। জীবনমানও বদলে যাচ্ছে এ অঞ্চলের মানুষের। দেশের জিডিপির প্রবৃদ্ধিতেও অবদান রাখতে শুরু করেছে। গত বছর ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর দিন ২৬ জুন সকাল ৬টায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। গত এক বছরে সেতু দিয়ে ৫৬ লাখ ৫৪ হাজার ২০৮টি যানবাহন চলাচল করেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026