1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, উত্তেজনা তুঙ্গে মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ২৮ মামলার আসামি মাদক কারবারি লালন গ্রেফতার, পাঠানো হলো কারাগারে পুলিশ প্রশাসনে বড় রদবদল: অতিরিক্ত আইজিসহ ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত অরুণাচলে ভারী বৃষ্টিপাত: আসামের ৬ জেলায় বন্যা, রেলসেতু ধসে ট্রেন চলাচল স্থগিত তিস্তাসহ দেশের চার প্রধান নদীর পানি সতর্কসীমায়, রংপুর ও সিলেট বিভাগে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ, শিরোপার দৌড়ে এগিয়ে ফ্রান্স ও আর্জেন্টিনা আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৯ জন নিহত হালান্ডকে রুখতে মরিয়া আইভরি কোস্ট, লড়াইয়ের প্রস্তুতি নরওয়েরও

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১০৩ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সেবা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এটাই আওয়ামী লীগের মূলমন্ত্র।
আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণ সুবিধা পায় এবং জনগণের ভাগ্যের পরিবর্তন হয়, এটা প্রমাণিত সত্য উল্লেখ করে তিনি বলেন, জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই, আজ মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয়েছে।
বাংলাদেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে না দেয়া হবে না বলে তার অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমি জানি অনেক চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও শফিউল আলম নাদেল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. ডাঃ রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আক্তার জাহান, ঢাকা দক্ষিণ মহানগর সভাপতি আবু আহমেদ মান্নাফী, ঢাকা উত্তর মহানগর সভাপতি বজলুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026