1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

চীনের রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

চীনের উত্তর-পশ্চিম নিংশিয়া অঞ্চলে একটি বারবিকিউ রেস্তোরাঁয় এলপি গ্যাসের ট্যাঙ্ক বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গতকাল বুধবার নিংশিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানে রেস্তোরাঁর একটি এলপি গ্যাসের ট্যাঙ্ক লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ ও ভাঙা কাচের আঘাতে আহত হয়ে সাতজন চিকিৎসাধীন বলে জানিয়েছে সিনহুয়া।

এদিকে, এ ঘটনার পর পর আহতদের চিকিৎসার জন্য সবকিছু করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে প্রধান প্রধান শিল্পকারখানায় নিরাপত্তা তদারকি জোরদারের কথাও জানিয়েছেন তিনি।

চীনে গ্যাস ও রাসায়নিকজনিত বিস্ফোরণের কারণে বড় ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই দেশটিতে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। যদিও চীনা কর্তৃপক্ষ বছরের পর বছর নিরাপত্তা ব্যবস্থা উন্নতির চেষ্টা করে যাচ্ছে। ২০১৫ সালে তিয়ানজিন শহরে সিরিজ বিস্ফোরণে ১৭৩ জনের প্রাণহানি হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026