1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চ্যালেঞ্জিং’ নির্বাচন কার্যক্রমে আ.লীগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

বিগত দুটি জাতীয় নির্বাচনের চেয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটাই ‘চ্যালেঞ্জিং’ হবে, এটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নেতাকর্মীদের কাছে উল্লেখ করেছেন। আর এই চ্যালেঞ্জকে মাথায় রেখেই সম্ভাব্য নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে রেখেছেন তিনি। দলের সভাপতির নির্দেশনার আলোকে ক্ষমতাসীন দলটি ইতোমধ্যে নির্বাচনি কার্যক্রম শুরু করেছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার কথা থাকলেও অনানুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে দলটি। নির্বাচনের প্রস্তুতি হিসেবে দফায় দফায় বৈঠকও করছে কেন্দ্রীয় কমিটি। চলতি মাসের প্রথম সপ্তাহে গণভবনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ ছাড়াও একাধিক কার্যক্রম পরিচালনা করেছে দলটি। সর্বশেষ গতকাল সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার মূল উদ্দেশ্য ছিল সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন। তবে জাতীয় নির্বাচনকে মাথায় রেখেই এ নির্বাচনে দলীয় কার্যক্রম পরিচালনার পরামর্শ আসে বৈঠকে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026