1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিদেশি চাপে আ.লীগ-বিএনপির দূরত্ব কতটা কমেছে?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রভাবশালী দেশগুলোর নানামুখী চাপে সংলাপের সম্ভাবনা তৈরি হবে বলে অনেকের প্রত্যাশা ছিল। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি এখনো বিপরীতমুখী অবস্থানে। নির্বাচনকালীন সরকার, দলগুলোকে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় না দেওয়া এবং কর্মসূচি পালনে বাধাসহ নানা ইস্যুতে সংকট তৈরি হয়েছে; যা সমাধানে নেই তেমন আশার আলো। কিন্তু বিদেশি চাপের পর বড় দুই দলের দূরত্ব আরও বেড়েছে।

ভিসানীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রতিপক্ষকে ঘায়েলে ব্যস্ত তারা। এমন পরিস্থিতিতে সব দলের অংশগ্রহণে নির্দিষ্ট সময়ে গ্রহণযোগ্য ভোট হবে কি না, তা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে নানা শঙ্কা। সমাধানের উদ্যোগ না নিয়ে ‘যথাসময়েই নির্বাচন হবে’-সরকারি দলের মন্ত্রী-এমপিদের এমন বক্তব্য এ আশঙ্কাকে আরও উসকে দিচ্ছে। অলিগলির চায়ের দোকান, সরকারি অফিস কিংবা নানা আড্ডায় এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুই আগামী নির্বাচন। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে গ্রহণযোগ্য নির্বাচন না হলে কী হতে পারে, সেই আলোচনাও চলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আমাদের রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানের সুযোগ কাজে লাগাতে মরিয়া প্রভাবশালী দেশগুলো। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলে তারা নানাভাবে রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। আগামী নির্বাচন নিয়ে তাদের মতো করে হাজির করছেন নানা ফর্মুলা। কিন্তু এদেশের জনগণের চাওয়াপাওয়া বিবেচনায় তারা এসব করছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026