1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লিচুর প্রলোভনে শিশু ধর্ষণ, দেবিদ্বারের সেই ‘পীর’ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ‘ভণ্ডপীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় রোববার (১৮ জুন) দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

এলিট ফোর্সটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘কুমিল্লার দেবিদ্বারে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ভন্ডপীর ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আর ভুক্তভোগী শিশুটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তের ব্যাপারে বিস্তারিত সোমবার কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।’

গত ২ জুন দুপুর ১২টার দিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন ইকবাল। তিনি দরবার শরিফের নামে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026