1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমরা বিদেশিদের কাছে যাই না, তারা আমাদের ডাকে: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি বিদেশিদের কাছে যায় না বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বলে যে, আমরা নাকি বিদেশিদের কাছে যাই। আমরা বিদেশিদের কাছে যাই না। মাঝে মাঝে বিদেশিরা আমাদের ডাকে। জানতে চায় যে, দেশে কী হচ্ছে।’

‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা তো জানতে চাইবেই’—এমন মন্তব্য করে ফখরুল বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত নীতি হচ্ছে, পৃথিবীতে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। যেখানে গণতন্ত্র নেই, সেখানে তাঁরা সে কথা বলে দেন, তাঁদের গণতন্ত্র সম্মেলনে ডাকেন না। আবার তাঁদের স্যাংশন না কি সব দেন।’

‘ভিসা নীতি আমরাও করতে পারি’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এর উত্তর কী দেব? প্রশ্নটা ভিসা নীতির নয়। এটা আপনার বিবেকের প্রশ্ন, জাতির বিবেকের প্রশ্ন। জনগণ বলছে—আমি ভোট দিতে পারছি না, আমার ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে।’

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষকে বারবার বোকা বানানো যায় না। এবার আর মানুষ রাখাল বালকের কথায় ভুলছে না। এবার মানুষ দাঁড়িয়ে গেছে।’

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের সম্পাদনায় ‘জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026