1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনি চ্যালেঞ্জে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১১৮ বার দেখা হয়েছে

প্রচলিত অপরাধ দমনের পাশাপাশি বহুমাত্রিক অপরাধ দমন করতে গিয়ে এমনিতেই বাড়তি দায়িত্বের খড়গ রয়েছে পুলিশের ওপর। এরই মধ্যে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে কিংবা আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সে হিসেবে আর মাত্র ক’মাস পরই নির্বাচনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে পুলিশকে। সে চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সম্প্রতি পুলিশের অপরাধবিষয়ক একটি সভায় এ কথা বলেন তিনি।

তবে বিরোধী রাজনৈতিক দলগুলোও দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকায় রাজপথে তাদের শক্ত অবস্থানের শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সিটি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনসহ অসংখ্য ইস্যুতে বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক হুমকি-ধমকির ধরন দেখে সংশ্লিষ্টদের অনেকেই মনে করছেন, এবারের নির্বাচনি চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে না। তবে সরাসরি রাজনৈতিক অস্থিরতার হুমকি এখনো না পেলেও যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করেই প্রস্তুত করা হচ্ছে পুলিশ বাহিনীকে। যাতে যে কোনো ধরনের অপ্রত্যাশিত চ্যালেঞ্জও মোকাবিলা করতে বেগ পেতে না হয়। ইতোমধ্যে পুলিশে নির্বাচনি রদবদলও হয়েছে বলে কথিত রয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের ২৯ কর্মকর্তাকে বদলি করার মধ্য দিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠ পর্যায়ে পুলিশি সক্ষমতার সমন্বয় করেছে বলে মনে করছেন অনেকেই। এ পর্যায়ে ২২ জেলায় নতুন পুলিশ সুপার ও সাত ডিআইজিকে বদলি করা হয়। নির্বাচনের আগে এ ধরনের বদলি আরও হতে পারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026