1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত অন্যদের দখলে রাজনীতি অন্যরা ঢুকে পড়ায় প্রকৃত রাজনীতিবিদরা অনেকটাই অসহায় -ড. কামাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে রাজনীতি ক্রমশ চলে যাচ্ছে অন্যদের দখলে।

বিশেষ করে সামজের নানা স্তরে আমলাতন্ত্র প্রবলভাবে জেঁকে বসায় অনেকটাই পিছু হটতে বাধ্য হচ্ছেন দেশের প্রকৃত রাজনীতিকরা। সংসদে, এমনকি সংসদের বাইরে এ নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ-বিক্ষোভ হলেও কার্যত কোনো কাজ হচ্ছে না।

তারা বলেন, রাজনীতিবিদরাও তাদের হাত থেকে রাজনীতির বাঁধন আলগা হওয়ার জন্য অনেকটাই দায়ী। একে অপরের প্রতি আস্থাহীনতা, দূরত্ব, সন্দেহ-অবিশ্বাস, নেতিবাচক মনোভাব, রাজনৈতিক সংকট সমাধানে এক টেবিলে বসতে না পারা-রাজনীতিবিদদের অবস্থানকে দিন দিন তলানিতে নিয়ে গেছে। যার সুযোগ নিচ্ছে অন্য পেশার মানুষ এবং সুবিধাভোগী-সুযোগসন্ধানীরা।

এমনকি এর সুযোগ নিচ্ছে বিদেশি রাষ্ট্র, কূটনীতিবিদ, দাতা সংস্থার প্রতিনিধিরাও। শনিবার রাজনৈতিক বিশ্লেষক ও প্রবীণ রাজনীতিবিদদের সঙ্গে কথা বললে এসব বিষয় উঠে আসে।

রাজনৈতিক বিশ্লেষক ও প্রবীণ রাজনীতিকরা মনে করেন, নেতারা যেদিন থেকে জনগণকে ছেড়ে দিয়েছে সেদিন থেকেই রাজনীতি তাদের হাতের বাইরে যেতে শুরু করেছে। তারা বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার জন্য যখন ভোটারের ভোট প্রয়োজন ছিল, তখন রাজনীতি নেতাদের হাতেই ছিল। কিন্তু যে সময় থেকে ভোটারের প্রয়োজন ফুরিয়েছে, জনপ্রতিনিধি হওয়ার জন্য মনোনয়নই মুখ্য হয়েছে তখন থেকেই রাজনীতি হাতছাড়া হয়েছে। এই সুযোগে অন্যরা নাক গলানোর সুযোগ পাচ্ছে। এ দলে আছেন বিদেশি কূটনীতিক ও দাতা সংস্থার প্রতিনিধিরাও।

বিশ্লেষকদের মতে, রাজনীতির নিয়ন্ত্রণ রাজনীতিবিদদের হাতে আনতে হলে আগের মতো ভোটারদের কাছে যেতে হবে। তৃণমূলসহ সব পর্যায়ে জনতার সুখে-দুঃখে পাশে থাকতে হবে। নির্বাচিত হওয়ার জন্য অন্য কিছু নয় ভোটারকে প্রাধান্য দিতে হবে।

এ প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন শনিবার যুগান্তরকে বলেন, প্রকৃত রাজনীতিবিদরা হারিয়ে যাচ্ছেন। সাবেক সামরিক-বেসামরিক আমলাসহ বিভিন্ন পেশার মানুষ এবং নব্য ধনিক শ্রেণি রাজনৈতিক দলে ঢুকে পড়ায় প্রকৃত রাজনীতিবিদরা এখন অনেকটাই অসহায়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026