1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপে বিভ্রাট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একটি বড় অংশ সমস্যায় পড়েছেন। তারা বার্তা, ছবি বা ভিডিও কোনো কিছুই পাঠাতে পারছিলেন না। একই সমস্যায় পড়েছেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও।

শুক্রবার (১৬ জুন) মধ্যরাত থেকে এই সমস্যার মুখে পড়তে হয় বহু ব্যবহারকারীকে। এ নিয়ে অসংখ্য অভিযোগ জমা পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তিনটির মাদার কোম্পানি মেটা’র কাছে। তবে কী কারণে এমন সমস্যা হয়েছে, তা নিয়ে সংস্থাটির পক্ষ থেকে কিছু জানায়নি।

আচমকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন কোটি কোটি গ্রাহক। অ্যাপগুলোতে সমস্যা শুরু হতেই তারা ডাউন ডিটেক্টরে অভিযোগ জানাতে শুরু করেন।

কেউ লেখেন, ‘হোয়াটস্যাপ থেকে বার্তা পাঠানো যাচ্ছে না।’ কেউ লেখেন, ‘বন্ধুদের ছবি পাঠাতে পারছি না।’ কেউ ফেসবুকে কোনো লিঙ্ক খুলতে পারছেন না বলে জানান। আবার কেউ বা ইনস্টাগ্রামে ছবি দেখতে পারছেন না বলে ডাউন ডিটেক্টরে অভিযোগ জানান।

এ বিষয়ে মেটার এক মুখপাত্র সংবাদপত্র দ্য সানকে বলেছেন, কিছু ব্যবহারকারীর পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে। এজন্য আমরা দুঃখিত। আমরা যত দ্রুত সম্ভব আমাদের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026