1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কানাডায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১৪৭ বার দেখা হয়েছে

কানাডার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। একটি ছোট বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। খবর আল-জাজিরার।

উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি বড় রাস্তার সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। সিবিসি নিউজ জানিয়েছে, বাসের যাত্রীরা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন।

ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমান্ডার সহকারী কমিশনার রব হিল বলেছেন, আমরা এই সংঘর্ষের ফলে অন্তত ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছি।

হিল জানিয়েছে, দুর্ঘটনাটি ম্যানিটোবা ও কানাডার জন্য বেদনার দিন। অত্যন্ত দুঃখের সঙ্গে দিনটিকে স্বরণে রাখা হবে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হাইওয়ের পাশে খাদে একটি জ্বলন্ত গাড়ি দেখতে পান। ওই দৃশ্যকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, এত বড় দুর্ঘটনা আমি কখনো দেখিনি।

বাসটিতে প্রায় ২৫ জন লোক ছিল। পুলিশ জানিয়েছে, ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, উভয় গাড়ির চালক জীবিত রয়েছেন। তবে দুর্ঘটনার জন্য কে দায়ী সে বিষয়ে কিছু জানানো হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026