1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাসাবাড়িতে কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিবন্ধিত–অনিবন্ধিত অসংখ্য প্রতিষ্ঠান বাসাবাড়িতে পোকামাকড় নিধনে কীটনাশক প্রয়োগের কাজ করছে। নেই কোনো নজরদারি।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ১১১ বার দেখা হয়েছে

বাসাবাড়িতে মশা-মাছি, তেলাপোকা, ছারপোকা, ইঁদুরসহ নানা পোকামাকড় নিধনে কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। কেউ বালাইনাশক প্রতিষ্ঠানের মাধ্যমে, আবার কেউ দোকান বা রাস্তার পাশের হকার থেকে কীটনাশক কিনে বাসায় ব্যবহার করেন।

অথচ এসব কীটনাশক বাসাবাড়িতে ব্যবহারের জন্য অনুমোদিত কি না, মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর—সেদিকে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নজরদারি নেই। ভোক্তা ও ব্যবসায়ীদের কাছেও কখনো বিষয়টি গুরুত্ব পায়নি। এতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কীটনাশকের বিষক্রিয়ায় একই পরিবারের দুই শিশুর মৃত্যুর পর বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। টনক নড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের বালাইনাশক প্রশাসনের। তারা গণবিজ্ঞপ্তি প্রচারসহ বিভিন্ন তৎপরতা শুরু করেছে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এই ফ্ল্যাটে তেলাপোকা মারার ওষুধ দেওয়ার এক দিন পর অসুস্থ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছেপ্রথম আলো ফাইল ছবি

উদ্ভিদ সংরক্ষণ উইং বালাইনাশক প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়ে থাকে। দেশে জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত অনুমোদিত কীটনাশক আছে ৬১৩ ধরনের। আর বাসাবাড়িতে পোকামাকড় নিধন ও নিয়ন্ত্রণের কাজ করে—লাইসেন্সপ্রাপ্ত এমন প্রতিষ্ঠান আছে ১১৮টি।

২০১৮ সালের বালাইনাশক (পেস্টিসাইডস) আইনে বলা আছে, কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া বালাইনাশক আমদানি, উৎপাদন, পুনরুৎপাদন, মোড়কজাতকরণ, বাণিজ্যিক ভিত্তিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করার পদ্ধতি পরিচালনা, বিজ্ঞাপন প্রচারসহ কোনো কাজই করতে পারবে না।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026