1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দামেস্কের কাছে ইসরাইলের বিমান হামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে। এতে সিরিয়ার এক সৈন্য আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সিরিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলাকালে ইসরাইল দেশটির ভূখ-ে কয়েকশ’ বার বিমান হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে ইরান সমর্থিত বাহিনী এবং লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
এএফপি’র এক সংবাদদাতা জানান, বুধবার সিরিয়ার রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সানা পরিবেশিত খবরে বলা হয়, ‘মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর ০১:০৫ টার দিকে ইসরাইলি শত্রুরা দামেস্কের দক্ষিণপশ্চিমে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে বিমান হামলা চালায়।’
সূত্রটি লক্ষ্যবস্তু বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলেছে, ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার এক সৈন্য ‘মারাত্মকভাবে আহত’ হয়েছে এবং দেশটির কাঠামোগত ক্ষতি হয়েছে।
সূত্রটি আরো জানায়, সিরিয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কিছু ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়।
এদিকে সিরিয়ার উপর চালানো হামলার বিষয়ে ইসরাইলকে খুব কম ক্ষেত্রেই মন্তব্য করতে দেখা যায়। তবে তারা বারবার বলে আসছে যে দেশটি তাদের প্রধান শত্রু ইরানকে সেখানে অবস্থান শক্ত করতে দেবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026