1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘুষ লেনদেন স্বর্ণের বারে, বেগম পাড়ায় বাড়ির মালিক ৯০ ভাগই আমলা: সংসদে এমপি টিপু।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাঁরা বিদেশে টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করেছেন তাঁদের ৯০ ভাগ আমলা—জাতীয় সংসদে এমন দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

এমপি টিপু বলেছেন, ‘এত দিন শোনা যেত কানাডায় বেগম পাড়া। কত দিন আগে দেখা গেল লন্ডনে বেগম পাড়া। বেগম পাড়া বলতে মানুষ মনে করে এটা সংসদ সদস্যরা করেছেন। যাঁরা টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছেন, যাঁদের কারণে বেগম পাড়া নামটি এসেছে, তাঁদের ৯০ ভাগই আমলা।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গোলাম কিবরিয়া এ দাবি করেন।

সরকারি দপ্তরে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে গোলাম কিবরিয়া বলেন, ‘আগে মানুষ মনে করত, একটি বিশেষ বাহিনী ঘুষ খায়। এখন এমন কোনো দপ্তর নেই যেখানে ঘুষ খায় না। যাঁরা ঘুষ খান না, দুর্নীতি করেন না তাঁরা এখন সংখ্যালঘু, তাঁরা দুর্বল ও বোকা কর্মকর্তা। তাঁদের তেমন কোনো কাজও নেই।’ তিনি বলেন, ‘এখন বড় বড় রাঘববোয়ালেরা আর টাকা বা ডলারে ঘুষ খান না, তাঁরা এখন সোনার বার ঘুষ হিসেবে নেন।’

জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের এ সংসদ সদস্য দাবি করেন, সব জায়গায় সিন্ডিকেট করে কর্মকর্তারা দুর্নীতি করেন। টাকা না দিলে কাজ হয় না। মাসের পর মাস ঘুরতে হয়। গিয়ে কর্মকর্তাদের পাওয়া যায় না।

গোলাম কিবরিয়া বলেন, ‘বড় বড় রাঘববোয়াল, কারা এরা, খুঁজে বের করেন। আমরা যদি জানতে পারি, তাহলে এ দেশে যাঁদের জানার দায়িত্ব তাঁরা কেন জানবেন না? তাঁরা অবশ্যই জানেন। না জানলে তাঁদের বাদ দিয়ে যাঁরা জানেন তাঁদের দায়িত্ব দেন। এমন লোক বসান, যাঁরা বসলে ঘুষ, দুর্নীতি বন্ধ হবে।’

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলার বিষয়ে গোলাম কিবরিয়া বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এই পার্বত্য চট্টগ্রামকে জনগণের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় বৃহৎ সেনাবাহিনী পাঠানো দরকার। পার্বত্য চট্টগ্রামের জন্য কমপক্ষে ৩ লাখ সেনাসদস্য দরকার। সেই সঙ্গে আধা সামরিক বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কমপক্ষে ৫ লাখ বাহিনী দরকার। যাতে একজন লোকও অপহরণের শিকার না হন, কারও প্রাণ না যায়।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026