1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

বেক্সিট যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ক্ষতি করতে পারে : ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮
  • ২৫৭ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার চুক্তিটি লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যকে অনাকাক্সিক্ষতভাবে ক্ষতি করতে পারে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি মনে করা হচ্ছে।’ এরআগে তিনি বলেছিলেন যে ‘যুক্তরাজ্যকে বাণিজ্যের সুযোগ দেয়া হবে কি হবে না সে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি।’
তিনি বলেন, ‘আপনারা জানেন এ চুক্তি যেভাবে করা হয়েছে সে অনুযায়ী তারা আমাদের সাথে বাণিজ্যের সুযোগ পেতে নাও পারে। আর এটা কোন ভাল চিন্তা হবে না।’
‘আমি মনে করি না তারা মোটেই এটা চায়। এ চুক্তির জন্য এটি হবে অনেক বড় নেতিবাচক দিক।’
তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তেরেসা মে এ ব্যাপারে কিছু করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অন্য ২৭টি রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বেক্সিট প্রস্তুতি থেকে সরে আসতে ব্রাসেলস’র সাথে ১৭ মাসের বেদনাদায়ক আলোচনা ব্রিটেনের নেতা রোববার সমাপ্তি ঘোষণা করেন।
এদিকে পার্লামেন্টে এ চুক্তির অনুমোদন পেতে মে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন।বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026