1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৪ ধাপ উন্নতি বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১০৪ বার দেখা হয়েছে

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে এবার ১৪ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৭৬টি দেশের মধ্যে ১২৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ, যা গত বছর ছিল ১৩৭তম। ২০২১ সালের সূচকে দেশটির অবস্থান ছিল ১২০তম।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৩-এ এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, বাংলাদেশ ২০২৩ সালের সূচকে ৫৪ দশমিক ৪ পয়েন্ট স্কোর পেয়েছে। যা গত বছরের স্কোর থেকে ১ দশমিক ৭ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর ১৭ ধাপ পিছিয়ে যায় বাংলাদেশ। যদিও পাঁচ বছর ধরে উন্নতির ধারা অব্যাহত ছিল। এ হিসাবে এবারের তালিকায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ২০২২ সালের সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৫২ দশমিক ৭ শতাংশ। যা ২০২১ সালে ছিল ৫২ দশমিক ৫। ২০২০ সালে ১৮৪ দেশের মধ্যে ১২০তম অবস্থানে ছিল বাংলাদেশ। ওই বছর দেশটির স্কোর ছিল ৫৬ দশমিক ৫। ২০১৯ সালে ছিল ১২১তম। ২০১৮ এবং ২০১৭ সালে এ অবস্থান ছিল ১২৮তম।

প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার হলো নাগরিকের শ্রম ও সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। অর্থনৈতিকভাবে একটি সমাজে একজন নাগরিক শ্রম ও ব্যবসায় কতটুকু স্বাধীনতা ভোগ করছেন; কর্ম, উৎপাদন, ভোগ এবং যেভাবে খুশি সেভাবে বিনিয়োগ করার স্বাধীনতা পাচ্ছেন কি না এবং অর্থনৈতিকভাবে স্বাধীন দেশে শ্রম, পুঁজি ও উৎপাদিত পণ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বাধ্য সরকার। এসব কিছু বিবেচনায় নিয়ে এ সূচক তৈরি করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026